Showing posts with label অ্যান্ড্রয়েড. Show all posts
Showing posts with label অ্যান্ড্রয়েড. Show all posts

আপনার স্মার্টফোনের চার্জ সমস্যার স্থায়ী সমাধান

আপনার স্মার্টফোনের চার্জ সমস্যার স্থায়ী সমাধান
স্মার্টফোন ছাড়া আপনি এখন নিজেকে কল্পনাই করতে পারেন না। দৈনন্দিন জিবনে স্মার্টফোনের ব্যাবহার বেড়েছে অনেক গুন। কথা বলা থেকে শুরু করে ছোট খাটো DSLR তো এটাকেই বলা যায়। তাছাড়া দৈনন্দিন জীবনে স্মার্টফোনের গুরুত্বও অনেক। তাই গুরুত্ব পূর্ণ জিনিসের খাতির যত্ন করবেন না তা কি হয়!!


চলুন আজ দেখে নেইয়া যাক কিভাবে করবেন আপনার স্মার্টফোনের ব্যাটারির খাতির যত্ন...
  • স্মার্টফোন টিকে যতটা সময় সম্ভব ঠাণ্ডা জাইগায় রাখুন। স্মার্টফোনের আদর্শ তাপমাত্রা ২৫-৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখুন।
  • স্মার্টফোনটি চার্জে লাগিয়ে কথা বলা থেকে বিরত থাকুন । অপ্রয়োজনীয় প্রোগ্রাম খুজে বের করে বন্ধ করে দিন।
  • স্মার্টফোনের অরজিনাল চার্জার ব্যবহার করার চেষ্টা করুন ।
  • স্মার্টফোনের  ডিসপ্লের উজ্জ্বলতা কমিয়ে রাখুন । এতে আপনার চোখের সমস্যা হবার সমভাবনা কম থাকে। তবে খুব বেশি কমানো যাবে না এতেও  চোখের ক্ষতি করে।
  • স্মার্টফোনটি অনেকক্ষণ চার্জে লাগিয়ে রাখবেন না । আর সারারাত তো লাগিয়ে রাখার প্রশ্নই উঠে না।
  • আপনার স্মার্টফোনে পারত পক্ষে কম গেইম খেলার চেষ্টা করুন। এতে চার্জ বেশিক্ষণ থাকবে আর আপনার স্মার্টফোনের ব্যাটারিও দীর্ঘজীবী হবে।
আপনার স্মার্টফোনের দীর্ঘ জীবন কামনা করে আজ এ পর্যন্তই । আমাদের পোস্ট ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।
বিস্তারিত পড়ুন

জেনে নিন কিভাবে আপনার স্মার্টফোনটির স্পিড বাড়িয়ে করে তুলবেন সুপার ফাস্ট ...

জেনে নিন কিভাবে আপনার স্মার্টফোনটির স্পিড  বাড়িয়ে  করে তুলবেন সুপার ফাস্ট ...
আপনার শখের, প্রয়োজনীয় এবং অপরিহার্য বন্ধু অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি কি ধীর গতির। স্বভাবতই অ্যান্ড্রয়েড ফোন ধীর গতিতে চালানোর মতো বিরক্তির কিছু নেই। তবে আপনার কি জানা আছে অ্যান্ড্রয়েড মোবাইল স্লো হওয়ার কারণ এবং স্পিড বাড়ানোর উপায়সমূহ? জি, আজ আপনাদের সাথে শেয়ার করব পছন্দের অ্যান্ড্রয়েড স্মার্টফোনের গতি বৃদ্ধির কিছু কাজের টিপস। আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি যদি স্লো হয়ে থাকে তবে প্রথমে নিজেই নিজেকে প্রশ্ন করে স্লো হওয়ার কারণ খোঁজার চেষ্টা করুন। এবং আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনের গতি কমে যাওয়ার নির্দিষ্ট কোন কারণ খুঁজে বের করতে পারেন তবে সর্বপ্রথম সেটির প্রতিকারের ব্যবস্থা নিন। তারপর মেনে চলুন অন্যান্য টিপস। নানা কারণেই অ্যান্ড্রয়েডের স্পিড কমে যেতে পারে। তবে প্রধান প্রধান যেসব কারণে মোবাইল কচ্ছপ গতির হয়ে থাকে সেসব থেকে পরিত্রান এবং সেগুলোর সমাধান নিয়েই আজকের পোস্ট।
আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটির স্পিড বাড়াতে কার্যকারী কিছু টিপস

লাইভ ওয়ালপেপার ব্যবহার না করলে ভালোই হয়!

চেষ্টা করুন যতসম্ভব লাইভ ওয়ালপেপার ইউজ না করতে! আপনি জানেন লাইভ ওয়ালপেপার মোবাইল ফোনের সৌন্দর্য বাড়ায়। কিন্তু সম্ভবত এটা জানেন না যে, লাইভ ওয়ালপেপার মোবাইলের পারফর্মম্যান্স কমিয়ে দেয়! কারণ লাইভ ওয়ালপেপার অ্যানিমেশন হওয়ার কারণে ফোনের পাওয়ারের প্রয়োজন হয়। তাই যদি লাইভ ওয়ালপেপার ইউজ করে থাকেন তবে একটু মন কে বুঝিয়ে লাইভ ওয়ালপেপারটি বন্ধ করুন। এর চেয়ে ভালো রকমের সাধারন কোন ওয়ালপেপার ব্যবহার করে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। এতে আপনার অ্যান্ড্রয়েডের গতি এবং ব্যাটারি উভয়ই সাশ্রয় হবে।

অপ্রয়োজনীয় অ্যাপস এবং উইডগেটকে বিদায় বলার সময় এখনই! 

অপ্রয়োজনীয় অ্যাপস এবং উইডগেটের নিশ্চয়ই কোন কার্যকারিতা নেই? যদি নাই বা থেকে থাকে তবে সেই অ্যাপস বা উইডগেট কেন জায়গা পাবে আপনার ফোনে? কাজে আসে না এমন অ্যাপস এবং গেজেটকে বিদায় বলার উপযুক্ত সময় ঠিক এখনই। কারণ অ্যান্ড্রয়েড স্মার্টফোনের স্পিড বাড়ানোর অন্যতম কার্যকারী টিপস এটিই! এসব অপ্রয়োজনীয় অ্যাপস আপনার কাজে না আসলেও আপনার ফোনের গতিতে প্রতিবন্ধকতা সৃষ্টিতে কিন্তু সে বেশ পটু! তাই এখনই খুঁজে খুঁজে অকাজের সব অ্যাপস বিদায় করুন।

অ্যাপস ব্যবহার শেষে সচেতনতার সাথেই সেটি বন্ধ করুন

সম্ভবত এই টিপসের শিরোনাম কিছুই বুঝেননি! ধৈর্য ধরুন, বুঝিয়ে বলছি! আমরা বেশিরভাগ সময়ই কোন অ্যাপস ব্যবহার শেষে Quit অপশন ব্যবহার করে সেই অ্যাপস বন্ধ করিনা। আমরা কোন অ্যাপস ব্যবহার শেষে হোম স্ক্রিন বাটন ইউজ করে সরাসরি বেড়িয়ে আসি। এতে করে ঐ অ্যাপসটি কিন্ত আসলে বন্ধ হয়না। সেটি চালু অবস্থায় থেকে যায় রিসেন্ট অ্যাপসে। ফলে আপনি যতক্ষন না ঐ অ্যাপস Quit করছেন ততক্ষণ কিন্তু সেটি ঠিকই চালু থাকে এবং ব্যাটারির চার্জও হজম করে। এছাড়া এভাবে অনেক অ্যাপস চালানোর পর সবগুলোই ব্যাকগ্রাউন্ডে চালু অবস্থায় থাকার ফলে স্বভাবতই মোবাইল স্লো করে দেয়। তাই অ্যাপস ব্যবহারের সবশেষে যথা নিয়মে বন্ধ করে বেরিয়ে পড়ুন।

ফোন মেমরী ফাঁকা রাখুন

কম্পিউটারের মতো অ্যান্ড্রয়েড ফোনও ইন্টারনাল অর্থাৎ ফোন মেমরী ফাঁকা থাকলে কাজ করতে সাচ্ছন্দ বোধ করে। তাই যতসম্ভব চেষ্টা করুন আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ফোন মেমরীটি ফাঁকা রাখতে। আর যা রাখার প্রয়োজন সেগুলো রাখুন এক্সটারনাল মেমরী কার্ডে। তাই খুব জরুরী অ্যাপসগুলো বাদে বাকি অ্যাপসগুলোও ফোন মেমরী থেকে পাঠিয়ে দিন এক্সটারনাল মেমরি কার্ডে। ফলে ফাঁকা স্পেস পেলে আপনার অ্যান্ড্রয়েড সেট কাজ করতে পারবে সাচ্ছন্দে, গতিও বাড়বে সেই হারে। 

সাহায্য নিতে পারেন কিছু অ্যাপসেরও!

অ্যান্ড্রয়েড মানেই অ্যাপসের মজা। প্রতিটি প্রয়োজন মেটাতেই রয়েছে অ্যাপসের চাহিদা। তেমনি অ্যান্ড্রয়েডে ফোন ক্লিন রাখতে ব্যবহার করতে পারেন কিছু অ্যাপসও। যেগুলো আপনার স্মার্টফোনটি রাখবে ফ্রেশ। আর ফ্রেশ মানেই গতিময় পথ চলা? আপনার হাতের অ্যান্ড্রয়েড মোবাইলটির স্পিড ধরে রাখতে ব্যবহার করতে পারেন 1Tap Cleaner, Android Assistance, App 2 SD, 360 Mobile Security ইত্যাদি অ্যাপস।
আপনি কি এসব টিপস মেনে চলেও হতাশ আপনার অ্যান্ড্রয়েড ফোনের স্পিড নিয়ে? তবে আপনি Factory Rest করেও দেখতে পারেন। সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এর পরেও আপনার স্পিডে কচ্ছপ গতির ছোঁয়া। তাহলে আপনার গন্তব্য অবশ্যই হওয়া উচিত আপনার মোবাইল ফোন কোম্পানির কাস্টমার কেয়ার সেন্টারে। সবশেষে তাঁরাই আপনাকে দিবে সবচেয়ে ভালো সমাধান। ধন্যবাদ কষ্ট করে পোস্টটি পড়ার জন্য। ব্লগার মারুফের সাথেই থাকুন। ধন্যবাদ
বিস্তারিত পড়ুন